Loading...
Please wait while we load the page...

Please wait while we load the page...
Please wait while we load the page...
সর্বশেষ আপডেট: ০৮ জুলাই, ২০২৬
সিমফনি ইনস্টিটিউট অফ টেকনোলজি (SIT)-তে আপনাকে স্বাগতম। এই শর্তাবলী আমাদের ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) পোর্টাল এবং কোর্স সম্পর্কিত সমস্ত পরিষেবা ব্যবহারে প্রযোজ্য হবে। আমাদের পোর্টালে কোর্স রেজিস্ট্রেশন বা কোনো সাবস্ক্রিপশন ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলতে সম্মত হয়েছেন।
সিমফনি ইনস্টিটিউট অফ টেকনোলজি (SIT) এর ওয়েবসাইট, শিক্ষণ পোর্টাল বা কোনো পরিষেবা ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী সম্পূর্ণ মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আপনি যদি কোনো শর্তে দ্বিমত পোষণ করেন, তবে আমাদের পোর্টাল ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ রইল।
আমাদের সরকারি (NSDA) এবং বেসরকারি অনলাইন/অফলাইন কোর্সে ভর্তির আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। পেমেন্ট সম্পন্ন করার ক্ষেত্রে বিকাশ (bKash) বা আমাদের অনুমোদিত SSLCommerz গেটওয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। ভুল ট্রানজেকশন আইডি প্রদানের জন্য পেমেন্ট পেন্ডিং থাকলে তার দায়ভার শিক্ষার্থীর।
লগইন করার পর এলএমএস (LMS) পোর্টালে আপনার সেশন সিকিউরিটি বজায় রাখার দায়িত্ব আপনার। একাউন্টের পাসওয়ার্ড বা অ্যাক্সেস অন্য কারো সাথে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। পোর্টালে কোনো আপত্তিকর মন্তব্য, ভুল কোড সাবমিশন বা অনৈতিক আচরণ ধরা পড়লে কতৃপক্ষ সাময়িকভাবে শিক্ষার্থীর অ্যাক্সেস বাতিল করার অধিকার রাখে।
আমাদের প্ল্যাটফর্মে প্রদর্শিত সকল ভিডিও লেকচার, সোর্স কোড, অ্যাসাইনমেন্ট ও অন্যান্য স্টাডি মেটেরিয়ালস একমাত্র সিমফনি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আমাদের প্যারেন্ট আইটি প্রতিষ্ঠান সিমফনি সফটটেক লিমিটেড এর মেধাস্বত্ব। এই কন্টেন্টসমূহ ডাউনলোড, সোশ্যাল মিডিয়াতে শেয়ার বা অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বিতরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত সার্টিফিকেট পাওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নুন্যতম এটেনডেন্স, সব অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা এবং চূড়ান্ত অ্যাসেসমেন্টে প্রয়োজনীয় পাসিং স্কোর অর্জন করতে হবে। শর্তাবলী পূরণ না হলে কোনো সার্টিফিকেট প্রদান করা হবে না।
পরিষেবার ব্যবহারের নিয়ম বা নীতিমালা সম্পর্কিত যেকোনো বিষয়ের জন্য যোগাযোগ করুন।